Animation FX
Smart Technology Better Solution
Virtual 2D / 3D / AI Animation Studio
সর্বশেষ হালনাগাদ: ০৭ জুন ২০২৫
Animation FX-এর ওয়েবসাইট এবং সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে সেবা গ্রহণের পূর্বে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
Animation FX নিম্নোক্ত ডিজিটাল সেবা প্রদান করে:
3D Animation
Architectural Visualization
Interior & Exterior Design Animation
Landscape Animation
Product Animation
AI Animation
Game Development
Software Development
VFX, AR ও VR Solutions
Voice Over ও Multimedia Services
আমাদের সকল সেবা ভার্চুয়াল/ডিজিটাল মাধ্যমে প্রদান করা হয়।
প্রজেক্ট শুরু করার পূর্বে মোট চুক্তিমূল্যের কমপক্ষে ২৫% অগ্রিম প্রদান করতে হবে।
ছোট প্রজেক্টের ক্ষেত্রে ন্যূনতম ৫,০০০ টাকা অগ্রিম প্রযোজ্য।
বড় প্রজেক্টের ক্ষেত্রে ধাপে ধাপে পেমেন্ট গ্রহণ করা হতে পারে।
সম্পূর্ণ পেমেন্ট না হওয়া পর্যন্ত চূড়ান্ত (Final) ফাইল সরবরাহ করা হবে না।
সকল পেমেন্ট ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং অথবা অনুমোদিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
প্রাথমিকভাবে Watermark যুক্ত Preview প্রদান করা হবে।
সম্পূর্ণ অর্থ পরিশোধের পর Final HD/Full HD/4K ফাইল সরবরাহ করা হবে (চুক্তি অনুযায়ী)।
ডেলিভারির সময়সীমা প্রজেক্টের জটিলতা, আকার এবং ক্লায়েন্টের ফিডব্যাকের উপর নির্ভর করবে।
ক্লায়েন্টের অনুমোদিত ড্রয়িং, স্কেচ অথবা নির্দেশনা অনুযায়ী যুক্তিসঙ্গত রিভিশন প্রদান করা হবে।
প্রজেক্ট অনুমোদনের পর সম্পূর্ণ নতুন ডিজাইন বা কনসেপ্ট পরিবর্তন অতিরিক্ত চার্জের আওতাভুক্ত হতে পারে।
অতিরিক্ত বা অস্বাভাবিক সংখ্যক রিভিশনের ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে।
ক্লায়েন্টকে নিম্নোক্ত বিষয় নিশ্চিত করতে হবে:
সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান।
প্রয়োজনীয় ড্রয়িং, ফাইল, ছবি ও রেফারেন্স সরবরাহ।
সময়মতো ফিডব্যাক প্রদান।
তৃতীয় পক্ষের কপিরাইট লঙ্ঘন করে এমন কোনো উপাদান প্রদান না করা।
সম্পূর্ণ পেমেন্টের পূর্ব পর্যন্ত সকল ডিজাইন, অ্যানিমেশন, মডেল ও সোর্স ফাইলের মালিকানা Animation FX-এর থাকবে।
সম্পূর্ণ পেমেন্টের পর চুক্তি অনুযায়ী ক্লায়েন্ট ব্যবহার অধিকার লাভ করবে।
Animation FX তার পোর্টফোলিও, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা প্রচারণামূলক কাজে সম্পন্ন প্রজেক্ট প্রদর্শনের অধিকার সংরক্ষণ করে, যদি না আলাদা গোপনীয়তা চুক্তি (NDA) সম্পাদিত হয়।
প্রজেক্ট শুরু হওয়ার পর প্রদত্ত অগ্রিম অর্থ সাধারণত ফেরতযোগ্য নয়।
ক্লায়েন্টের অনুরোধে প্রজেক্ট বাতিল হলে সম্পন্ন কাজের পরিমাণ অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে।
Animation FX-এর পক্ষ থেকে কোনো কারণে প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব না হলে বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
ক্লায়েন্টের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য গোপন রাখা হবে।
ক্লায়েন্টের অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা হবে না, আইনগত বাধ্যবাধকতা ব্যতীত।
Animation FX কোনো প্রকার:
ব্যবসায়িক ক্ষতি,
লাভের ক্ষতি,
তথ্য হারানো,
তৃতীয় পক্ষের দাবী,
এর জন্য দায়ী থাকবে না, যদি তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটে।
আমাদের সেবা ব্যবহার করে নিম্নোক্ত কাজ করা যাবে না:
অবৈধ কার্যক্রম
কপিরাইট লঙ্ঘন
প্রতারণামূলক প্রচারণা
ঘৃণামূলক, সহিংস বা আপত্তিকর কনটেন্ট তৈরি
অন্যের মেধাস্বত্ব লঙ্ঘন
Animation FX– কে এমন কোনো অ্যানিমেশন বা কাজের জন্য অনুরোধ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, যা মানবতা
বিরোধী, রাষ্ট্র-বিরোধী অথবা ইসলামের নীতিমালা ও আদর্শের পরিপন্থী। এ ধরনের সকল কাজ আমরা কোনো প্রকার আপস ছাড়াই সরাসরি প্রত্যাখ্যান করি।
Animation FX প্রয়োজনে যেকোনো প্রজেক্ট প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
Animation FX যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই Terms & Conditions সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য যোগাযোগ করুন:
Animation FX
📧 Email: microgalaxybd@gmail.com
🌐 Website: www.animationfx.site
আমাদের ওয়েবসাইট ব্যবহার বা সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।
Animation FX
Smart Technology Better Solution
হটলাইন (01876 518775) এ যোগাযোগের সময় সকাল ১০:০০ থেকে রাত ১২:০০ পর্যন্ত।